মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে ইয়াবাসহ মাদক সম্রাট আমিনুল আটক

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের হিজলায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আমিনুল ইসলাম (৪৫) কে ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে পুলিশ।

আমিনুল ইসলাম একই উপজেলার চর দুর্গাপুর গ্রামের মৃত রহমত আলী’র ছেলে।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে হিজলা উপজেলার কাউরিয়া বাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এস আই সিদ্দিকুর রহমান, এ এস আই আমিনুল ও এ এস আই নাসিরের নেতৃত্বে একটি  পুলিশ দল ৬শত পিস ইয়াবা ও নগদ ২২ হাজার টাকাসহ মাদক সম্রাট আমিনুল ইসলামকে আটক করেছে।

সূত্র জানায়, আমিনুল সেনাবাহিনীতে চাকুরী অবস্থায় মাদকের সাথে সম্পৃক্ত থাকায় তাকে চাকরিচ্যুৎ করা হয়েছে। চাকরিচ্যুৎ হওয়ার পর থেকে আমিনুল মাদক ব্যবসা করে আসছে। ঢাকায় কয়েক বার ইয়াবাসহ আটক হয়েছে। হিজলা থানায়ও রয়েছে তার বিরুদ্ধে একাধিক মামলা। আমিনুল ইসলাম বরিশাল জেলার মাদক চালান কারীর অন্যতম সম্রাট।

হিজলা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার শিকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official