মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল শিক্ষাঙ্গন

বরিশালে কলেজ অধ্যক্ষের নারী কেলেঙ্কারি ফাঁস

নিজস্ব প্রতিবেদক :

বরিশালে নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে বানারীপাড়া উপজেলার বাইশারি সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি সাতদিনের মধ্যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে জবাব চেয়েছে কলেজের গভর্নিং বডি।

গত শনিবার দুপুরে কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার সভাপতিত্বে গভর্নিং বডির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন, নারী কেলেঙ্কারি ছাড়াও অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাসহ ২১টি অভিযোগ রয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে সম্প্রতি লিখিত অভিযোগ করার পাশাপাশি তাকে তিন দফা শোকজ নোটিশ দেয়া হয়।

এসবের কোনো জবাব না দেয়ায় তাকে বরখাস্ত করে অভিযোগের কারণ দর্শাতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official