মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে

ব‌রিশা‌ল বিভা‌গে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিনই একটু একটু ক‌রে কম‌ছে।  গত ২৪ ঘন্টায় বিভা‌গের বি‌ভিন্ন হাসপাতা‌লে মোট ৫৭ জন ডেঙ্গু রোগী ভ‌র্তি হ‌য়ে‌ছে।

আর আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) চি‌কিৎসাধীন বিভিন্ন হাসপাতালে আছেন ১৯৯ জন। এর পূর্বের ২৪ ঘন্টায় ভ‌র্তি ছিল ৬২ জন। আর‌ চি‌কিৎসাধীন ছিল ২২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে গে‌ছে ৮০ জন। শুরু থে‌কে এপর্যন্ত মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ৪ হাজার ৫২২ জন। সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে‌ছে ৪ হাজার ৩২৩ জন। মারা গে‌ছে ১১ জন।

এদি‌কে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে গত ২৪ ঘন্টায় ভ‌র্তি হ‌য়ে‌ছে ২৪ জন। বর্তমা‌নে চি‌কিৎসাধীন আ‌ছে ৮৪ জন। ২৪ ঘন্টায় বিদায় নি‌য়ে‌ছে ৪৪ জন। এর আ‌গের ২৪ ঘন্টায় নতুন ভ‌র্তি ছিল ২০ জন।

আর চি‌কিৎসাধীন ছিল ১০৪ জন। গত ১৬ জুলাই থে‌কে এই  হাসপাতা‌লে মোট ভ‌র্তি হ‌য়ে‌ছে ১ হাজার ৯৯২ জন। আর সুস্থ হ‌য়ে বা‌ড়ি ফি‌রে গে‌ছে ১ হাজার ৯০২ জন। এই  হাসপাতা‌লে মারা গে‌ছে ৬ জন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official