মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস

স্টাফ রিপোর্টার//রেজয়ানুর রহমান সফেন:

বরিশালে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ‘ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে’ স্লোগানে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার সময় নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে অশ্বিনী কুমার হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও বাংলাদেশ টুরিজম বোর্ডের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. জাকারিয়া।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন- এস এম ইকবাল, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলসহ দেশের পর্যটনকেন্দ্রগুলো আজ উন্নত হচ্ছে। দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা বাংলাদেশকে দেখতে আসছে। আমাদের এ অপার সম্ভাবনাময় সম্পদ সবার রক্ষা করতে হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official