মার্চ ২০, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

ভোলায় চলন্ত নছিমন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ভোলায় চলন্ত নছিমন থেকে পড়ে শিমুল (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ  শুক্রবার সকালে জেলার চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ফরাজি বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিমুল বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ মাতাব্বরের ছেলে এবং একই এলাকার মিঝিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত শিমুলের চাচাতো ভাই কাঁচামাল নিয়ে লালমোহন যাচ্ছিল। শুক্রবার শিমুলের স্কুল বন্ধ থাকায় সে তার চাচাতো ভাইয়ের নছিমনে উঠে রওনা হয়। লালমোহন উপজেলার ফরাজি বাজার এলাকায় আসলে চলন্ত নছিমন থেকে শিমুল পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official