মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নিহত

ভোলা প্রতিনিধি//মো: নিসাত:

ভোলায় সড়ক দুর্ঘটনায় দৌলতখান উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন নিহত হয়েছেন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারেফ ২০১৪ সাল থেকে পাঁচ বছর মেয়াদে দৌলতখান উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোশারেফ হোসেন আজ সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে রওনা হন। ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে তিনি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official