মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল সাংবাদিক বার্তা

স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র রিপোর্টার জামিল ইয়াবা সহ আটক

বরিশাল নগরের ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির সামনে থেকে অভিযান চালিয়ে ৪৬০ পিস ইয়াবা সহ সাংবাদিক পরিচয়দানকারী এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বার ) রাত সাড়ে ১০টার দিকে কাউনিয়া থানা পুলিশের ওসি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী হচ্ছে ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির বাসিন্দা মো.আহসান হাবিবের ছেলে জামিল হাসান (৩৩)।
কতিথ সাংবাদিক জামিল হাসান নিজেকে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বরিশাল শহর প্রতিনিধি ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক পরিচয় দেন।
এ বিষয়ে কাউনিয়া থানার পরিদর্শক,আনোয়ার হোসেন জানান, সাংবাদিকতার আড়ালে তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল ।
কাউনিয়া থানার সেকেন্ড অফিসার তানজিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭নং ওয়ার্ডের ভাটিখানা এলাকার মীরা বাড়ি গলির মো.আহসান হাবিবের ছেলে জামিল হাসানের ঘরে অভিযোন পরিচালনা করা হয়।এ সময় ঘর থেকে ৪৬০ পিস ইয়াবা সহ জামিল হোসেনকে আটক করা হয়।
এই ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official