মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

হিজলায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউনতলা স্কুল সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মকবুল মোল্লাা (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সে একই ইউনিয়নের বাজিত খাঁ গ্রামের মৃত দলিল উদ্দিন মোল­ার পুত্র।

সোমবার দিবাগত রাত দশটার দিকে গুরুতর অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ওইদিন রাত আটটার দিকে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে বাড়ি ফেরার সময় বেপরোয়াগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নেয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official