মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

চাচা পলাশ ভাতিজার স্ত্রীকে নিয়ে উধাও

ব/মু/প্র// শেখ সুমন :

পলাশ নামের এক প্রতারক ভাতিজার স্ত্রীকে নিয়ে উধাও । বরিশালের বাকেরগঞ্জের কালিগঞ্জে এ ঘটনা ঘটে । প্রায় ৮ বৎসর পূর্বে উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডের বাসিন্দা গোলাম কবিরের ছেলে ফেরদৌস (৩০) এর সাথে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামের মৃত আঃ মন্নান হাওলাদারের মেয়ে মোসাম্মৎ মিলা বেগম (২৮) এর বিয়ে হয়। অধরা আক্তার (৬) নামের একটি কন্যা সন্তান রয়েছে তাদের।পলাশ মিলার পূর্বপরিচিত বিধায় পলাশ প্রায় তাদের বাসায় যাতায়াত করতো। এ সুযোগে লম্পট পলাশ মিলার সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।

গত ২৮ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে আসামী মিলা তার স্বামি ফেরদৌসকে নেশা জাতীয় ট্যাবলেট খাওয়াইয়ে ঘুমে অচেতন করে আসামি লম্পট পলাশের হাত ধরে চলে যায়। এ বিষয়ে ১২ অক্টোবর (শুক্রবার) পুত্রবধূ মিলা এবং লম্পট পলাশকে আসামি করে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন শ্বশুর গোলাম কবির। পলাশ খান উপজেলার ১১নং ভরপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত শাজাহান খানের ছেলে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official