মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলারমুখ ডেস্ক :

গতকাল বরিশালের আগৈলঝাড়ায় রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.বনমালী সরকারের মেয়ে নিপা সরকার (২০) নামে  এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার সূত্রে জানা গেছে,শনিবার সকালে ঘরের পিছনে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে  নিপা।  নিপা গোপালগঞ্জ নার্সিং’র শেষ বর্ষের ছাত্রী ছিল। তবে নিপার আত্মহত্যার ব্যাপারে কোন তথ্য  পাওয়া যায়নি।

লাশ বিকেলে পোস্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

এব্যাপারে পুলিশের এসআই জামাল হোসেন জানায়, আত্মহত্যার কারন জানা যায়নি লাশের সুরতাহল রিপোর্ট শেষে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট এলে মূল কারন জানা যাবে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official