মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

ফেসবুক বিড়ম্বনায় থানায় ফখরুলের জিডি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি কে বা কারা চালাচ্ছেন। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। করেছেন থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়েছে বলে ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো ফেসবুক আইডি নেই। অথচ তার নামে বেশ কয়েকটি আইডি কে বা কারা চালাচ্ছেন। এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে অবশেষে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। করেছেন থানায় সাধারণ ডায়েরি (জিডি)।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টন থানায় এই জিডি করা হয়েছে বলে ফখরুলের ব্যক্তিগত সহকারী মো. ইউনুস আলী জানিয়েছেন।

জিডিতে বলা হয়েছে, ‘আমার নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট কে বা কারা চালু করেছে, তাদের মধ্যে একটি ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর-মহাসচিব’ নামে জনৈক মহিউদ্দিন ভূঁইয়া, ঢাকা- এই নাম পাওয়া গেছে। আমি নিজে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলিনি।

এ বিষয়ে পল্টন থানার ডিউটি অফিসার (উপ-পরিদর্শক) এ কে সুলতানা জানান, ‘ইতোমধ্যে এটি থানায় নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দেখছি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম শাখা এটি খতিয়ে দেখবে।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ফেসবুক আইডি খুলে অপপ্রচার চালানো হচ্ছে।

 

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24