মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালে নিজের ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল কলেজছাত্রের

বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদের তারে জড়িয়ে তানভির আহম্মেদ হাওলাদার (২৪) নামে এক কলেজছাত্র মারা গেছে।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে গৌরনদী পৌরসভার শাওড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তানভির পৌরসভার ৬নং ওয়ার্ডের শাওড়া এলাকার ব্যবসায়ী মো. শাহ্আলম হাওলাদারের ছেলে। তিনি কালিকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র ছিলেন।

নিহতের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, তানভির ইঁদুর মারার জন্য সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার দাদা মোখছেদ হাওলাদারের বসতঘর থেকে বৈদ্যুতিক তার দিয়ে আমন ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ পাতেন।

সন্ধ্যা ৭টার দিকে ইঁদুর মারার ফাঁদের বৈদ্যুতিক লাইন চেক করার সময় অসাবধানতাবশত তানভির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তানভিরকে উদ্ধার করে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী থানার এসআই মো. নাসির জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official