মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় রাজনীতি

ভোলার ঘটনায় এখনই মন্তব্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় তদন্ত চলছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘ফেসবুক হ্যাকিংয়ে যে ঘটনা সেটা নিয়ে পুলিশ সদর দফতর কাজ করছে। এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এর আগে এটা বলা ঠিক হবে না যে, ফেসবুক হ্যাকিংয়েই বোরহানউদ্দিনের ঘটনা ঘটেছে।’

রোববার (২৭ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, কে নেতৃত্ব দিয়েছে, কার কী উদ্দেশ্য ছিল সবই একে একে আপনাদের সামনে শিগগিরই হাজির করা হবে। আমার কাছে মনে হচ্ছে, যখন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তখন তাকে পথ হারানোর জন্য, অকার্যকর বাংলাদেশ তৈরির জন্য এ ধরনের প্রচেষ্টা নেয়া হয়েছিল।’

তবে দেশের মানুষ এগুলো পছন্দ করে না। তাই কেউ শান্তি নষ্ট করতে পারবেন না। কারণ জঙ্গি, সন্ত্রাস এ দেশের মানুষ চায় না বলে জানান তিনি।

বোরহানউদ্দিনের ঘটনায় ফেসবুক হ্যাকিংয়ের অভিযোগে যাকে আটক করা হয়েছে সে বলছে, আইডি হ্যাক করে এসব করেনি। অন্যদিকে আইডি হ্যাক করে যে টাকা চেয়েছিল সে বলছে, দুষ্টুমি করে সে টাকা চেয়েছিল। তাহলে প্রশাসনের পক্ষ থেকে এখন কী বলা হবে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আপনারা যে কথা বলছেন আমরাও মনে করি সেই রকমই কিছু। যেহেতু এটা নিয়ে পুলিশ সদর দফতর পরীক্ষা-নিরীক্ষা করছে, সেহেতু আপাতত কিছু বলতে পারবো না।

এর আগে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যৌক্তিক দাবির কথা প্রধানমন্ত্রী সব সময় চিন্তা করেন। তিনি সব সময় মুক্তিযোদ্ধাদের সম্মান করেন, তাদের এগিয়ে নিতে কাজ করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24