মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

মাদক মামলায় ১ ব্যক্তির ৮ বছরের কারাদন্ড

মাদক মামলায় গৌরনদীর টুটুল হওলাদারকে ৮ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গতকাল বরিশালের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম ওই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ডিবি পুলিশের এসআই ফিরোজ কবির ২০১৮ সনের ২৭ ফেব্রুয়ারি গৌরনদীর বাসন্ডার কটকস্থলে অভিযান চালিয়ে আসামির কাছ থেকে ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

২০১৮ সনের ২৬ মার্চ মামলার চার্জশিট দেন গৌরনদী থানার এসআই আলমগীর হোসেন। আদালতে ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি টুটুল হাওলাদার ওরফে হৃদয়কে ৮ বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official