মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয়

মোবাইল টাওয়ার সরাতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, খেলার মাঠ ও জনসমাগম আছে এমন স্পর্শকাতর জায়গা থেকে মোবাইল টাওয়ার সরোনোর নির্দেশ দিয়ে আজ হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের দ্বৈত বেঞ্চ এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন।

এর আগে হাইকোর্ট গত ২৫ এপ্রিল স্পর্শকাতর এলাকা থেকে ৪ মাসের মধ্যে মোবাইল টাওয়ার সরানোর নির্দেশ দেন। বিটিআরসি’কে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়। সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় আদালত এ রায় দেন। সেলফোন টাওয়ারের রেডিয়েশন নিঃসরণ নিয়ে ২০১২ সালে হাইকোর্টে রিট করে পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ। ২০১৭ সালের ২২ মার্চ হাইকোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিবেদন দাখিল করেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সেলফোন কোম্পানির টাওয়ার থেকে নিঃসৃত রেডিয়েশন এর মাত্রা উচ্চ পর্যায়ের; যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24