মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে থাকবেন যারা

আগামীকাল ১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলের ২০ নেতা অংশ নেবেন।

বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, দিলীপ বড়ুয়া , রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহবুবউল-আলম হানিফ, ডা. দীপু মনি, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাপ, হাছান মাহমুদ, অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

এর আগে মঙ্গলবার মতিঝিলে প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠকে সংলাপে ১৬ সদস্য পাঠানোর সিদ্ধান্ত হয়।

জানা গেছে, সংলাপে ঐক্যফ্রন্টের দলনেতা হিসেবে থাকবেন ড. কামাল হোসেন।

বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রয়েছেন।

নাগরিক ঐক্য থেকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম।

গণফোরাম থেকে রয়েছেন মোস্তফা মহসিন মন্টু ও সুব্রত চৌধুরী। জেএসডি থেকে আছেন আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন ও তানিয়া রব।

ঐক্য প্রক্রিয়া থেকে আছেন সুলতান মুহাম্মদ মনসুর ও আ ব ম মোস্তফা আমিন। আর স্বতন্ত্র হিসেবে রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24