মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

এলাকার উন্নয়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মাশরাফি

নিজ এলাকার বেশকিছু উন্নয়ন কাজের জন্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে এসেছিলেন সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজা।

জাতীয় দলের এ ক্রিকেটার ফায়ার সার্ভিস স্টেশনের উন্নয়ন এবং পুলিশ ফাঁড়ির আবদার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে।

মঙ্গলবার (০১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, তার এলাকায় একটি ফায়ার স্টেশন আছে যেটি তৃতীয় শ্রেণির, এটিতে নতুন একটি ফায়ার সার্ভিসের গাড়িসহ সেটিকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীতকরণ এবং এলাকার পুলিশ ফাঁড়িটার সংস্কার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এ সময়  এলাকার উন্নয়নসহ বেশকিছু বিষয়ে কথা বলেছেন এমপি মাশরাফি।

মাশরাফি বিন মর্তুজা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জাতীয় দলের এ ক্রিকেটার শুধু নড়াইল নয়, গোটা বাংলাদেশের তরুণদের আইকন।

জাতীয় দলের এ ক্রিকেটার খেলায় মনোযোগীর পাশাপাশি নিজ এলাকার উন্নয়নেও সমান আন্তরিক।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24