মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টকে ৫০১ চিকিৎসকের অভিনন্দন

নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টকে অভিনন্দন জানিয়েছেন পাঁচ শতাধিক চিকিৎসক। আজ (রোববার) বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনের জন্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, আলোচনা করে নিরপেক্ষ সরকার গঠন এবং বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৭ দফা ও ১১টি লক্ষ্যের ভিত্তিতে জাতীয় ঐক্যফ্রন্টের পথচলা শুরু হওয়ায় চিকিৎসকদের পক্ষ থেকে ঐক্যজোটের নেতাদের সাধুবাদ ও অভিনন্দন।

বিবৃতিতে বলা হয়, সচেতন পেশাজীবী চিকিৎসকসমাজ আশা করে জাতীয় ঐক্যফ্রন্ট জনগণের অধিকার, গণতন্ত্র পুনঃরুদ্ধার, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের ঐক্যের আন্দোলন ও গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশবাসীকে এই দুঃশাসন থেকে মুক্তির পথ দেখাবে। এ জাতীয় ঐক্যফ্রন্ট দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, জনগণের মানবাধিকারসহ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করিবে।

বিবৃতিতে আরও বলা হয়, আগামীতে দেশের জনগণ ও সকল রাজনীতিবিদ, পেশাজীবী, ছাত্র-শ্রমিক জনতার সহিত চিকিৎসক সমাজ জাতীয় ঐক্যফ্রন্টের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এদেশে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটি গণতান্ত্রিক ও সুশাসনভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সামজিক নিরাপত্তা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24