মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে যৌথ অভিযানে ৪ জেলের জেল-জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি ::

নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার সময় ঝালকাঠির সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে অভিযান চালিয়ে ৭১ হাজার মিটার কারেন্ট জালসহ ৫০ কেজি ইলিশ উদ্ধার করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় আটক করা হয়েছে চারজন জেলেকে। পরে তাদের জেল-জরিমানাও করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাত থেকে বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১টা পর্যন্ত এ অভিযান চালায় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর।

জেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঝালকাঠি জেলার সুগন্ধা, বিষখালী ও হলতা নদীতে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে অভিযান চালায়। এ অভিযানে জব্দ করা হয় ৭১ হাজার মিটার কারেন্ট জাল। পরে জব্দকৃত জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়।

যৌথ অভিযানের সত্যতা স্বীকার করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, যৌথ অভিযানে সুগন্ধা নদী থেকে ৫১ হাজার মিটার ও কাঁঠালিয়ার হলতা নদী থেকে ২০ হাজার মিটার কারেন্ট জালসহ ৫০ কেজি ইলিশ উদ্ধার করা হয়। একই সঙ্গে নদী থেকে ১৫টি মাছ ধরার নৌকাসহ আটক করা চার জেলেকে। পরে তাদের মধ্যে তিনজনকে তিন দিনের কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official