মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

দেশের রাজনীতিতে বিএনপি একটা বিষফোঁড়া

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল’ মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তাদের (বিএনপি) কোনো নীতি নৈতিকতা নেই। তারা এখন বেসামাল হয়ে পড়েছে। দেশের রাজনীতিতে বিএনপি একটা বিষফোঁড়া।

আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে চট্টগ্রাম-সিলেট মহাসড়কের সংযোগ সড়কের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামিদের মতো ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার ঘটনায় হত্যায় জড়িতদের পালিয়ে যেতে সহায়তা করেছে বিএনপির নির্ধারিত একটি টিম।

তিনি আরও বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দণ্ডিত হওয়ার পর তারা বেসামাল বক্তব্য দিতে শুরু করেছেন।

বেপরোয়া চালকের চেয়েও তারা আরও বেপরোয়া উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন দিশেহারা জনবিচ্ছিন্ন দল। আর তাই তারা এখন তথাকথিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে প্রলাপ বকছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24