মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জাতীয়

ফিটনেস সার্টিফিকেট ছাড়া গাড়িকে তেল-গ্যাস না দেয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক:
ফিটনেস সার্টিফিকেট ছাড়া কোনো গাড়িকে তেল ও গ্যাস না দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে এই বেঞ্চে সারাদেশে ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে প্রতিবেদন দেয় বিআরটিএ। ৬০ দিনে ৯০ হাজার গাড়ির ফিটনেস রিনিউ করা হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। সারাদেশে ফিটনেসবিহীন গাড়ি এখনো চার লাখ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।
এর আগে গেলো জুলাইয়ে দুই মাসের মধ্যে ফিটনেসবিহীন গাড়ী নবায়নে শেষবারের মত সময় দেয় হাইকোর্ট। তারও আগে ২৪ জুন ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সহীন ড্রাইভারদের বিষয়ে সঠিক তথ্য দিতে বিআরটিএ’কে এক মাস সময় বেধে দেয় আদালত। সেসময় বিআরটিএ’র কাছে এসব তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে ভৎর্সনা করেন আদালত। পুলিশের নাকের ডগায় কিভাবে এসব গাড়ি চলছে ও অনিয়ম হচ্ছে- এ বিষয়েও প্রশ্ন তোলেন আদালত।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24