মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

বরিশালের চরামদ্দিতে সাপের কামড়ে শিশুর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে সাপের কামড়ে ১১ বছরের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মৃত রাফিয়া বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে।সে স্থানীয় পশ্চিম চরামদ্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।মৃতের বাবা রহিম সিকদার জানান, সোমবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে প্রসাব করতে ঘর থেকে বের হন রাফিয়া। এসময় তাকে বিষধর কোন এক সাপে কামড় দেয়।কিন্তু রাফিয়া বিষয়টি বুঝতে না পেরে ঘরে ফিরে এসে ঘুমাতে চলে যায়। তখন তার পা থেকে রক্ত ঘরতে দেখেন স্বজনরা।পরে রাফিয়াকে নিয়ে চিকিৎসার জন্য ওঝার কাছে যাওয়ার পূর্বেই তার মৃত্যু হয়।স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আবুল কালাম জানান, মেয়ের মৃত্যুতে পরিবারের সবাই ভেঙ্গে পড়েছেন।স্থানীয় চেয়ারম্যান মোঃ সাহাবুদ্দিন খোকন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official