মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভোলায় হত্যান্ডের ঘটনায় সুষ্ঠু নিরাপক্ষ তদন্তের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী ও মামলার প্রতিবাদে পৃথকভাবে সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি সহ মহানগর বিএনপি।

আজ বুধবার (২৩ই) অক্টোবর নগরের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশাল উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সমাবেশ ও প্রতিবাদ সভার আয়োজন করে।

বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি মুক্তিযুদ্ধা এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক (এমপি) মেজবা উদ্দিন ফরহাদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী সদর উপজেলা সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি ইসরাত হোসেন কচি, উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি ও মেহেন্দিগঞ্জ সাবেক পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারন সম্পাদক অহিদুজ্জামান প্রিন্স,হিজলা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুরুল আলম রাজু,উত্তর জেলা মহিলা দল সাধারন সম্পাদক শায়লা শারমিন মিমু,জেলা যুবদল সভাপতি এ্যাড. পারভেজ আকন বিপ্লব,দক্ষিণ জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ্ব মন্টু খান। সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির বিএনপির বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেয়। সমাবেশ সঞ্চলনা করেন বরিশাল সদর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু। অপরদিকে একই কর্মসূচি নিয়ে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে মহানগর বিএনপি।

মহানগর বিএনপি সহ-সভাপতি আব্বাস উদ্দিন বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহানগর বিএনপি উপদেষ্টা ও দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকা সম্পাদক মুক্তিযুদ্দা নুরুল আলম ফরিদ, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া,মহানগর আইন বিষয়ক সম্পাদক সাবেক আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদ, সুপ্রিম কোর্ট বার সদস্য এ্যাড. আলী হায়দার বাবুল,মহানগর যুবদল সভাপতি এ্যাড. আখতারুজ্জামান শামীম, সম্পাদক মাসুদ হাসান মামুন,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু,মহানগর মহিলা দল নেত্রী শামিমা আকবর,কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official