মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

ব্যারিস্টার মইনুলের বিচারের দাবিতে সচেতন নারী সমাজের মানববন্ধন

শামীম ইসলাম:

ঐক্য ফ্রন্ট নেতা ব্যারিস্টার মঈনুল হোসেন কর্তৃক সাংবাদিক মাসুদা ভাট্টির প্রতি মানহানিকর বক্তব্যের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বরিশালে মানববন্ধন হয়েছে। সচেতন নারী সমাজের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় নগরীর সদর রোডে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক রওশন আরা বেগমের সভাপতিত্বে কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন- বিসিসি কাউন্সিলর কোহিনুর বেগম, সদর উপজেলা পরিষেদের ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মহিলা পরিষদের নিগার সুলতানা হনুফা,নারগিস জাহান,ফেরদৌস জাহান মুন্নি,কামরুন নহার রোজি,গায়েত্রি সরকার পাখি ও রেশমি বেগম সহ অন্যরা।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশে অর্ধেকই নারী আর নারী পুরুষের সমতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে চলছে। অথচ ব্যারিস্টার মঈনুল হোসেনের মত উচ্চ শিক্ষিত ব্যক্তি প্রকাশ্যে কুরুচীপূর্ণ মন্তব্য করে নারী সমাজের অপমান করেছে। তাই আমরা ব্যারিস্টার মাইনুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যাতে করে বাংলাদেশের নারী সমাজকে কুটক্তি করতে সাহস না পায়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official