মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় ঢাকা রাজনীতি

মির্জা ফখরুলকে ‘তওবা’ করতে বললেন শামীম ওসমান

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘তওবা’ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেছেন, ফখরুল সাহেব তার নেত্রী খালেদা জিয়াকে মুক্তি দাবি করে বলেছেন খালেদাই নাকি সকলকে রক্ষা করার মালিক। যারা দিনের বেলায় বিপ্লবী হন আর রাতের বেলায় আপোষকারী হয়ে যান তাদের মতো মানুষের মুখেই এমন খোদাবিরোধী কথা সাজে।

মঙ্গলবার বিকেলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নয়াআটি মুক্তিনগর বটতলায় স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় শামীম ওসমান এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রভাবশালী এ এমপি বলেন, পবিত্র আল কোরআনের সূরা তাওবা’র ১২৯ নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো সত্য মা’বুদ নেই, আমি তার ওপরই ভরসা করি। অথচ মির্জা ফখরুল বলছেন খালেদাই সকলকে রক্ষা করার মালিক। এই বক্তব্য মোনফেকীর শামিল এবং জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে হবে মোনাফেকের অবস্থান। তাই মির্জা ফখরুল ইসলামকে বলবো আপনি আল্লাহর কাছে তওবা করে মাফ চান।

শামীম ওসমান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনাকে ভয় দেখিয়ে লাভ নেই। কারণ, তিনি আল্লাহ ভীরু মানুষ। শেখ হাসিনা এক আল্লাহর ওপর ভরসা করেই চলেন। তিনি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ, আগুন নেত্রী খালেদা জিয়া না। যারা অবশ্য মঞ্চে গায়েবি চেয়ার রাখে তারা এমন মোনফেকি কথাবর্তা বলতেই পারে।

৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, জেলা ছাত্রলীগে সাবেক সভাপতি এহসানুল হক নিপু, নাসিক প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি, আওয়ামী লীগ নেতা মাহবুব হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও নাসিক কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক কাউন্সিলর ওমর ফারুক, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাউন্সিলর শাহজালাল বাদল, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24