মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

শুক্রবার বি চৌধুরীর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী

বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপের আহ্বানেও সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামী ২ নভেম্বর গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বলে আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে।

এরই মধ্যে সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে বি চৌধুরীর বাসায় গেছেন আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ ও অসীম কুমার উকিল।

এর আগে বিকল্পধারার পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি চৌধুরী।

চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।

সূত্র জানায়, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি চৌধুরী চিঠি লেখেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24