মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশে জাতি ইতিহাস বিকৃতি থেকে রক্ষা পেয়েছে : প্রধানমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশের পর ইতিহাস বিকৃতির হাত থেকে জাতি কিছুটা রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও মুজিবতনয়া শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘১৯৭৫ পরবর্তী সময়ে ইতিহাস থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার অপচেষ্টা হয়েছে। বঙ্গবন্ধুর আত্মজীবনী প্রকাশের পর এই অপচেষ্টা সফল হয়নি।’

বুধবার (৭ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী’র ব্রেইল সংস্করণের মোড়ক উন্মোচন শেষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারপ্রধান বলেন, ‘৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর বাংরাদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাস এমনকি ৫২-তে বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত করা হয়েছিল। বঙ্গবন্ধুর নাম যেসব জায়গা থেকে মুছে ফেলা হয়েছিল ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইটি প্রকাশ হওয়ার পর সেই ইতিহাস বিকৃতির হাত থেকে আমরা রক্ষা করতে পারি।’

১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ‘অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক তাঁর আত্মজীবনীমূলক বইটি লেখা শুরু করেন। ২০১২ সালের ১২ জুন বইটি প্রকাশিত হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৬ খণ্ডে বইটি প্রকাশ করা হয়েছে। এ বইয়ের সংস্করণ দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রকাশ করা হয়েছে। বইটি যেন সব লাইব্রেরিতে পাওয়া যায় সে নির্দেশও দেন শেখ হাসিনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24