মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশালে দোয়া মোনাজাতের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় নামলেন যুবলীগ নেতা মঈন জমাদ্দার

নিজস্ব প্রতিবেদকঃ ২০২১ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বরিশাল মহানগরের সাবেক ছাত্রলীগ নেতা, বরিশাল মহানগ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের ১নং সাংগঠনিক সম্পাাদক, ও বরিশাল মহানগর যুব লীগ নেতা এবং চরামদ্দী ইউনিয়ন আওয়ামী লীগে ১ নং সিনিয়র সদস্য মোঃ নাজমুল হাসান মঈন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণা হিসেবে গতকাল শুক্রবার জুমার নামাজের শেষে দোয়া মোনাজাতের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

 

 

বিগত দিনে তিনি নিজ এলাকা চরামদ্দী ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে নিজ অর্থায়নে এলাকার অসংখ্য কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী উপহার দেন।এছাড়াও তিনি এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও মসজিদ-মাদ্রাসায় অর্থ সহায়তা দিয়ে আসছেন।তারই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার চরামদ্দি মুগা-খান জামে মসজিদের উন্নয়ন মূলক কাজের জন্য ৫হাজার টাকা প্রদান করেন।

 

এছাড়াও এই মসজিদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন।দোয়া মোনাজাতের শেষে এলাকাবাসীর সাথে কুশল বিনিময় কালে মঈন বলেন আমার রাজনৈতিক অভিভাবক বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ভাইর প্রতি আমি কৃতঞ্জ। তিনি আরও বলেন আজ আমি রাজনীতিতে যতটুকু পথ অতিক্রম করতে পেরেছি সবই সাদিক আবদুল্লাহ ভাইর জন্য। মঈন চরামদ্দী ইউনিয়নের মরহুম মজিবুর রহমান (জমাদ্দার) এর বড় ছেলে।

 

 

১৯৯৬ সাল হতে ছাত্র রাজনীতিতে পা রাখেন। সেখান থেকেই ছাত্রলীগের বিভিন্ন মিছিল, মিটিং ও আন্দোলন সংগ্রামের সাথে নিজেকে যুক্ত রাখেন। ২০০১ সালে বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ছাত্রদলের ক্যাডার বাহিনী তাকে কুপিয়ে জখম করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।এমনকি সেই সময় হামলার শিকার হয়েও বিএনপির করা তিনটি মিথ্যে মামলার আসামী হতে হয় তাকে।

 

এছাড়াও সেরনিয়াবাত পরিবারের রাজনীতি করার অপরাধে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ও বরিশাল মহানগর আ’লীগের কন্দলের শিকার হয়ে মামলার আসামী হতে হয়েছিল। দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন জমাদ্দার, আলাউদ্দিন মানিক, রোকন সিকদার, যুবলীগ নেতা মামুনসহ স্থানীয় কয়েক শতাধিক সাধারন জনগন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official