মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

ঝালকাঠিতে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

কম দামে কিনে বেশি দামে বিক্রির অভিযোগে ঝালকাঠিতে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে শহরের আড়তদারপট্টি এলাকার পেঁয়াজের দোকানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট আবুজর মো. ইজাজুল হক ও মাসুমা আক্তার।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. বশির গাজী জানান, পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শহরের আড়তদারপট্টি এলাকায় ব্যবসায়ী শংকর ও চন্দন ৬০ টাকায় পেঁয়াজ কিনে ৯০ টাকায় বিক্রি বিক্রি করছিলেন। তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এদিকে দুইটি সাইকেলের দোকানে অভিযান চালিয়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

সম্পর্কিত পোস্ট

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official