মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশাল শেবাচিমে ডেঙ্গুতে আক্রান্ত রিকশাচালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ::

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদার (৩৫) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবুল হাওলাদার উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের রশিদ হাওলাদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাবুল হাওলাদার গত রোববার জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। তাকে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। চিকিৎসায় কিছুটা সুস্থ্য হয়ে তিনি বুধবার বাড়ি চলে যান। ওই দিন রাতে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসাপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান।

হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাবুল হাওলাদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official