মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজনীতি

বরিশাল সিটি কর্পোরেশনের ভিন্নমত

গত ৭ অক্টোবর বরিশাল নগরীর কলেজ রো, এলাকায় প্লান বর্হিভূত একটি নির্মানাধীন দালানের বর্ধিত অংশ উচ্ছেদ করতে গেলে ওই দালানের মালিক এস.এম জাকির হোসেনসহ তার পক্ষের কতিপয় লোকজন বিসিসির কর্মীদের কাজে বাঁধাদানসহ হামলা চালিয়ে দুইজনকে আহত করে।

এখবর পেয়ে বিসিসির কর্মচারীরা সেখানে জড়ো হয়ে এর সুষ্ঠু বিচার দাবি করে। পরিস্থিতি যাতে অস্বাভাবিক না হতে পারে তার জন্য কর্পোরেশনের দুই প্যানেল মেয়রসহ বেশীরভাগ কাউন্সিলর সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্ঠা করে। পরে বিসিসির মেয়র জনাব সেরনিয়াবাত সাদিক আবদুল­াহর হস্তক্ষেপে কর্মচারীরা শান্ত হয়ে কাউন্সিলরদের সাথে ওই স্থান ত্যাগ করে। যা ওই সময়ে উপস্থিত সংবাদকর্মীরাও অবলোকন করেছেন।

কিন্তু ৮ অক্টোবর মঙ্গলবার ওই দিনের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে গুটি কয়েক পত্রিকা ও দু’একটি অনলাইন আসল ঘটনা পাশ কাটিয়ে কল্প কাহিনী তৈরী করে নিজেদের মনগড়া তথ্য দিতে সংবাদ প্রকাশ করেছে। প্রায় একই ধরনের ওই সকল সংবাদে ২১নং ওয়ার্ডের সম্নানিত কাউন্সিলর সাঈদ আহম্মেদ মান্নাকে জড়িয়ে যেসকল মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করেছে তা কর্পোরেশনের সকলকে ব্যথিত করেছে।

আমরা এধরনের অপতৎপরতা ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই। এবং ভবিষ্যতে এধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহবান জানাচ্ছি।

আমরা মনে করি একটি মহল তাদের সূদুরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিসিসির একটি বৈধ অভিযানকে নসাৎ করতে পূর্ব থেকে নেয়া তাদের পরিকল্পনার অংশ হিসেবে সরকারি কাজে বাঁধাদান, কর্মীদের মারধর ও একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মিথ্যা রটনা রটাচ্ছে।

এব্যাপারে সিটি কর্পোরেশনের বক্তব্য হচ্ছে প্রচলিত বিধি অনুযায়ী কর্পোরেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। এক্ষেত্রে কারো দলীয় পরিচয় কিংবা কে কতো বড় প্রভাবশালী তা বিবেচনা করা হবেনা। নগরবাসীকে কোন বিভ্রান্তকর তথ্যে বিচলিত না হওয়ার আহবান জানিয়ে বিসিসি কর্তৃপক্ষ একটি সুন্দর আগামীর বরিশাল গড়তে পূর্বের ন্যায় সহযোগিতার আহবান জানাচ্ছে।

এবং সকলের জ্ঞাতার্থে জানাচ্ছে বিসিসি কোন অন্যায় ও অনিয়মের সাথে কখনো আপোষ করবেনা।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official