মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে পরে শ্রমিকের মৃত্যু

বরিশাল নগরীর রুপাতলী এলাকার নবনির্মাণাধীন বহুতল ভবনের ওপর থেকে পড়ে আইউব আলী (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ভবনটি ছয়তলায় নির্মাণ কাজ করতে গিয়ে তার মৃত্যু হয় বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে।

সন্ধ্যা রাতের এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তবে পুলিশ বলছে- এই মৃত্যুটি তাদের কাছে স্বাভাবিক মনে হচ্ছে। তাদের ধারণা এ মৃত্যুর পেছনে কোন রহস্য লুকায়িত রয়েছে যেটি খুঁজে বের করতে হবে।

পরে পুলিশ শ্রমিকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদশা এই তথ্য নিশ্চিত করে বলেন- নিহত শ্রমিকের পরিচয় এখনও পাওয়া যায়নি।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official