মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে বজ্রপাতে বৃদ্ধা নিহত, আহত ১

নিজস্ব প্রতিবেদক ::

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নে বজ্রপাতে সান্তনা বেগম নামে ৬০ বছরের এক বৃদ্ধার মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ইউনিয়নের আজিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক মীর জানান, স্বামী পরিত্যাক্তা ও নিঃসন্তান ওই নারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আজিমপুর গ্রামের হাওলাদার বাড়ির পাশেই বসবাস করতো।

ঘটনার আগ মুহুর্তে তিনি রান্নার ঘরে ছিলেন।  বাহিরে বের হয়ে আসতেই বজ্রপাতে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া এ ঘটনায় রেশমা বেগম (৩৪) নামে অপর এক নারী গুরুত্বর আহত হয়েছন।

তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিতেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official