মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার//রাতুল হোসেন রায়হান:

বরিশাল নগরের উপকণ্ঠে চরবাড়িয়া এলাকায় বিদ্যুতের টাওয়ার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। কীর্তনখোলা নদীর তীরসংলগ্ন চরবাড়িয়া এলাকায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম মো. রনি (৩৫)। তিনি নাটোরের লালপুর এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, রনি বিদ্যুতের জাতীয় গ্রিডের টাওয়ারে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আনোয়ার বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official