মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ রাজনীতি

২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগ ক্ষমতা থাকবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের ওপর সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সংসদীয় দল (পার্লামেন্টারি পার্টি) এর যৌথসভায় এ আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ইনশাল্লাহ ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীও আমরা উদযাপন করতে পারবো। স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতায় থাকবে। আমরা না থাকলে কেউ ভালোভাবে পালন করবে না।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের সাথে আছে। জনগণের শক্তি নিয়েই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ভোটেই আমরা ক্ষমতায় এসেছি। জনগণের ওপর সম্পূর্ণ আস্থা-বিশ্বাস আছে।

আওয়ামী লীগের সভাপতি বলেন, যে উন্নয়নের ছোঁয়া সকলের জীবনে উন্নতি এনেছে, নিশ্চয়ই সকলে তা উপলব্ধি করবেন। আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবার ক্ষমতায় আসার সুযোগ করে দেবেন, আওয়ামী লীগকে জয়ী করবেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য, আগামী ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী আমরা পালন করবো। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমরা পালন করবো।

তিনি বলেন, আমাদের সৌভাগ্য আমরা যখন স্বাধীনতার ২৫ বছর পালন করি তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24