মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
খুলনা রাজনীতি

চিতলমারিতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

এ.আই. অহিদঃ

সারা দেশের ন্যায় বাগেরহাটের চিতলমারী উপজেলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি সফল করতে চিতলমারি আওয়ামী যুবলীগ নানা কর্মসূচি গ্রহণ করে। চিতলমারি উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলাম ও যুগ্ম-আহবায়ক শেখ মাহাতাবুজ্জান জানান সকাল ৮ টায় উপজেলা আওয়ামী যুবলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।

মাল্যদান শেষে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক শেখ মাহাতাবুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভা হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান। এবং বিকাল ০৪ টা এক বর্ণাঢ্য র্র্যালির আয়োজন করা হয়। উক্ত র্র্যালিতে সহস্রাধীক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্ত ও সাধারন সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, শেরেবাংলা ডিগ্রী কলেজের সাধারণ সম্পাদক রুবেল মুন্সি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official