মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের জোড় ইজতেমা শুরু

বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও টঙ্গীতে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা। বাংলাদেশের মাওলানা রবিউল হকের বয়ানের মধ্য দিয়ে শুক্রবার বাদ ফজর থেকে টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এই আনুষ্ঠানিকতা।

আগামী মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জোড় ইজতেমা।

এ ব্যাপারে বিশ্ব ইজতেমার মুরুব্বি গিয়াস উদ্দিন জানান, এবারের জোড় ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিন লাখ মুুসল্লি এতে অংশ নিচ্ছেন। ফজরের নামাজের পর বয়ান করেন মাওলানা রবিউল হক। কালেমা, নামাজ, ঈমান-আমল, জান্নাত-জাহান্নাম ও তাবলিগের উদ্দেশ্যে মেহনত সম্পর্কে এ জোড় ইজতেমায় মুরুব্বিরা বয়ান করবেন। পরে তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে সেই বাণী শোনাবেন।

এদিকে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও টঙ্গী সার্কেল) সাখাওয়াত হোসেন জানান, টঙ্গীর তুরাগ তীরে জোড় ইজতেমা উপলক্ষে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া নজরদারি রয়েছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24