মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

দিন শেষে আক্ষেপ নিয়ে যা বললেন মুমিনুল

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টের শুরুটা দারুণ করেছে বাংলাদেশ দল। মুমিনুল হকের ১৬১ রান ও মুশফিকের অপরাজিত ১১১ রানে ভর করে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে বাংলাদেশ দল।

দিনের শেষ সময়ে মুমিনুলের ফেরার পর নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলাম টিকে থাকতে পারেননি। অপরাজিত থেকে দিন শেষ করতে না পারার আক্ষেপে পুড়ছেন মুমিনুল। একই সঙ্গে তাইজুলের ফিরে যাওয়ায় বাড়তি আফসোস হচ্ছে মুমিনুলের।

ম্যাচ শেষে এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটু আফসোস আছে। আমার জন্য একটা উইকেট বেশি পড়েছে। আমি তো আউট হয়েছি, সাথে আরেকটি উইকেট পড়েছে।

তিনি আরও বলেন, দলের জন্য শেষের দিকে আরেকটু খেলতে পারলে ভালো হত। এইটুক আফসোস আছে, আর কোন আফসোস নেই। এটাই আমাকে একটু পোড়াচ্ছে, খারাপ লাগছে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24