মার্চ ১৯, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল

নতুন বুদ্ধি করে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদকঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বুদ্ধি করে আবারও ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। সেটি আর হতে দেওয়া হবে না। রাজপথে ফয়সালা করে দেশকে রক্ষা করা হবে।আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া যাবে না।

বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) আজ শনিবার বিকেলে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশে দুর্ভিক্ষ হয় আর বিএনপির আমলে দেশে শুধু উন্নয়ন হয়। তবে বিএনপির চলমান আন্দোলন জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার জন্য।

এসময় তিনি আরো বলেছেন ‘হাতিরঝিলে বড় আকারে তারা (আওয়ামী লীগ) অনুষ্ঠান করল যে, বিদ্যুতে নাকি দেশ স্বয়ংসম্পূর্ণ। এখন সেই বিদ্যুৎ কোথায়। কুইক রেন্টালের নাম দিয়ে সব লুট করেছে। এমন কোনো ক্ষেত্র নেই যে তারা চুরি করেনি।’

বিএনপির মহাসচিবের আগে গণসমাবেশ দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির আন্দোলন সংগ্রামে পরিবহণের প্রয়োজন হবে না। পরিবহণ ছাড়া যে আন্দোলন হতে পারে, এটা বরিশালের জনগণ দেখিয়ে দিয়েছে। মানুষ গ্যাসের অভাবে রান্না করতে পারছে না। আমি আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের জবাব দিতে চাই না। কারণ আমাদের মূল দাবি থেকে সরে যেতে পারে।

তিনি আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার নাই, আইনের শাসন নাই। ফার্স্ট ডিভিশনের সঙ্গে থার্ড ডিভিশনের খেলা হতে পারে? আগে পদত্যাগ করে আসুন, মাঠে আসুন, তখন খেলা হবে। সব কিছুর মূলে হচ্ছে ভোট চুরি, আজকে গুম, খুন, হত্যার মূলে হচ্ছে ভোট চুরি। তাহলে এই ভোট চুরি রুখতে হবে।

দুপুর ২টায় সমাবেশ শুরুর কথা থাকলেও ৩ ঘণ্টা আগেই বেলা ১১টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে শুরু হয় কর্মসূচি। যেখানে স্লোগানে স্লোগানে সম্মেলনস্থল মুখরিত করে রেখেছেন নেতাকর্মীরা। সমাবেশে অংশ নিতে গতকালেই বরিশাল পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নেতারা।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে গতকাল থেকে বরিশাল বিভাগে চলছে পরিবহন ধর্মঘট। বাস, ভাড়ায়চালিত মাইক্রোবাস, স্পিডবোট, তিন চাকার যান ও ভোলা থেকে বরিশালমুখী কোনো লঞ্চ চলছে না।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official