মার্চ ১৬, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

পটুয়াখালীতে ৪০ হাজার পিস ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ইউসুফ তালুকদার (৭০) এবং তার ছেলে আলমোর তালুকদার (৩৩)।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বেলাল হোসেন বরিশালটাইমসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার চাকামায়া ইউনিয়নের নিউপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ইউসুফ তালুকদার ও তার ছেলে আলমোর তালুকদারকে আটক করা হয়েছে। আটকরা নিউপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official

বরিশালে খালেদা জিয়ার জীবনভিত্তিক প্রামাণ্যচিত্রের উদ্বোধন

banglarmukh official

বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা

banglarmukh official

ঝালকাঠিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক-নগদ টাকা উদ্ধার

banglarmukh official

বরিশালে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সেনাবাহিনীর হাতে আটক

banglarmukh official

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official