মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
খুলনা রাজনীতি

খুলনায় ​০৯ নভেম্বর ইসলামী আন্দোলনের জনসভা: সাংবাদিকদের সাথে মতবিনিময়​

এ.আই. অহিদ (খুলনা জেলা) :

আগামী নির্বাচনকে মাথায় রেখে আগামী ৯ নভেম্বর শুক্রবার বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলার সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন জনসভার ডাকদিয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। দুর্নীতি, দু:শাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, পাটকল শ্রমিকদের ঘোষিত মজুরী কমিশন বাস্তবায়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষে এ জনসভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে খুলনা মহানগর ও জেলা ইসলামী আন্দোলন আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় দলের নগর সভাপতি মাওলানা মুজ্জাম্মিল হক বলেছেন, স্বাধীনতার পর এখন পর্যন্ত কোন সরকারই দেশের মানুষের উন্নয়ন করতে পারেনি। এখন মানুষরে একটাই দাবি ইসলামী কল্যাণ রাষ্ট্র। চরমোনাই পীরের নেতৃত্বে এই দাবি পূরন করা সম্ভব। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি মনে করেন। আগামী শুক্রবারের জনসভার কথা তুলে ধরে তিনি বলেন, এজন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এবং বুধবার বিকেল তিনটায় ৪-৫শ’ মটর সাইকেল নিয়ে নগরীতে শোভাযাত্রা করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মুফতি আমান উল্লাহ, মাওলানা দ্বীন ইসলাম, মুফতি তৈয়েবুর রহমান, শেখ মো: নাসির উদ্দিন, তারিকুল ইসলাম কাবির, এইচ এম খালিদ সাইফুল্লাহ, জিএম কিবরিয়া, শেখ আমিরুল ইসলাম, মো: সাইফুল ইসলাম, মাহমুদুল হক তানভীর, এইচ এম জুনায়েদ মাহমুদ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official