মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

চিত্রনায়িকা শায়লা বিএনপির মনোনয়ন পেলেন

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রসন) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়িকা শায়লা।

তিনি বিএনপির জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি। তার পাশাপাশি এ আসনে বিকল্প হিসেবে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমকেও মনোনয়ন দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের চিঠি সংগ্রহ করেছেন শায়লা। তার এই মনোনয়ন প্রাপ্তির পরে সারা দেশেই আলোচনায় উঠে এসেছে কে এই শায়লা?

জানা গেছে, শায়লার পুরো নাম শাহরিয়ার ইসলাম শায়লা। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মালিগ্রামে। এক সময় ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা ওরা কারা, ফুটপাতের শায়েনশাহ, নষ্টা মেয়ে, জ্বলন্ত নারী, ধর মফিজ, তেজী মেয়ে, যৌথ হামলাসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।

গত বেশ কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় শায়লা। ঢাকায় বেড়ে উঠলেও এ সময়ে এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি দেখা গেছে তার। শুধু তাই নয়, কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন কর্মসূচিতেও সরব ছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24