মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজনীতি

জাতিসংঘ নির্বাচন চায় গ্রহণযোগ্য

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতি নজর রাখছে জাতিসংঘ। বাংলাদেশের আগামী নির্বাচন যেন সব রাজনৈতিক দলের সমন্বয়ে অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য হয় সেটিই প্রত্যাশা করছে সংস্থাটি।

স্থানীয় সময় গত শুক্রবার মধ্যরাতে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এমন মন্তব্য করেন সংস্থাটির মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

ফারহান হক বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র বাংলাদেশের সর্বশেষ তথ্য জাতিসংঘের নজরে রয়েছে এবং জাতিসংঘ তা পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ চায় যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য এবং স্বচ্ছভাবে অনুষ্ঠিত হোক।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘ নিয়মিতভাবে খোঁজখবর রাখছে। নির্বাচনের পরিবেশ ঠিক আছে কিনা তা আমরা সময়মতো তুলে ধরব।

নির্বাচন কমিশন গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ ডিসেম্বর ভোট উৎসব অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24