মার্চ ২৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয়

ঢাকা টেস্টে মুশফিক খেলবেন, আশাবাদী সাকিব

অনুশীলনের সময় চোট পাওয়া মুশফিকুর রহিমের বিকল্প হিসেবে লিটন দাসকে দলে আনা হলেও ঢাকা টেস্টে মুশফিকই খেলবেন বলে আশার কথা জানালেন টাইগার টেস্ট দলপতি সাকিব আল হাসান। শুধু খেলবেনই না, সাকিবের কথা থেকে এটা স্পষ্ট যে মুশফিক ব্যাটিং, কিপিং দুটোই করবেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া ঢাকা টেস্টের আগে বৃহস্পতিবার মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি সাংবাদিকদের একথা জানান।

সাকিব বলেন, ‘ব্যাকআপ হিসেবে লিটনকে রাখা হচ্ছে। কারণ যদি মুশফিক ভাইর ব্যথাটা বাড়ে, ফোলা থাকে, ওইরকম কোনো অসুবিধা হয় তাহলে যাতে করে আমাদের ব্যাকআপ প্ল্যানটা থাকে সেকারণেই লিটনকে আনা। কিন্তু এখন পর্যন্ত যতটুকু আমি জানি যে মুশফিক ভাই খেলবে এবং দুটোই করতে পারবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24