মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া প্রশাসন রাজনীতি

নিপুণ রায় রিমান্ড শেষে কারাগারে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার পাঁচ দিনের রিমান্ড শেষে নিপুণ ও আরিফাকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। দুজনের পক্ষে জামিনের আবেদন করা হলে ঢাকার মহানগর হাকিম শহিদুল ইসলাম তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করা হয়। ১৫ নভেম্বর রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ নিপুণ রায়কে গ্রেপ্তার করে পুলিশ। আর আরিফা সুলতানাকে একই দিন হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24