মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে যে জনজোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের জয়লাভে সহযোগিতা করবে। স্রোতের মতো জনগণের যে ঢল নেমেছে, তাতে নির্বাচনের মাধ্যমে এই সরকারকে সরিয়ে দিতে সক্ষম হব।

আজ বুধবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের শেষ দিনের সাক্ষাৎকার চলাকালে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। এটা তাদের সাংবিধানিক দায়িত্ব, এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে ব্যার্থ হলে জাতির কাছে জবাবদিহি করতে হবে। আমরা আশা করি এবং বিশ্বাস করি নির্বাচন কমিশন সেই দায়িত্ব পালন করবে। জনগণের আশা আকাঙ্খা পূরণ করতে সক্ষম হবে। তিনি বলেন, আমরা আশাবাদী যারা সাক্ষাৎকার দিয়েছেন, সবাই দলের পরিক্ষীত ত্যাগী রাজপথের লড়াকু সৈনিক।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24