মার্চ ১১, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নির্বাচন নিয়ে অপপ্রচার হলে ব্যবস্থা নেওয়া হবে: ইসি সচিব

ফেসবুক, ইউটিউব, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন নিয়ে অপপ্রচার করলে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ আজ সোমবার এ কথা জানিয়েছেন। ইভিএমে কোন কোন আসনে ভোট নেওয়া হবে, তা নির্ধারণ করতে আয়োজিত লটারি অনুষ্ঠানে ইসি সচিব এসব কথা বলেন।

ইসি সচিব বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমগুলো মনিটর করা হবে। ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার (এনটিএমসি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো এ বিষয়টি মনিটরিং করবে। তারা সময়-সময় ইসিকে অবহিত করবে।

হেলালুদ্দীন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের যেসব প্রচার হচ্ছে, সেগুলো ইসির নির্ধারিত আচরণবিধির আওতায় পড়ে না। তবে নির্বাচন বানচালের মতো প্রচার চালালে দেশের বিদ্যমান আইনে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24