মার্চ ১৮, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজনীতি

নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত কাল: সিইসি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল সোমবার জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। রবিবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

এর আগে বিকেল সাড়ে ৩টায় ভোট গ্রহণের তারিখ পেছানোর অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান একিউএম বদরুদ্দোজা চৌধুরী। এছাড়া বিকালে নির্বাচন কমিশনের কাছে ভোট এক মাস পেছানোর লিখিত দাবি জানান ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট।

অন্যদিকে, দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলাকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অধিকাংশ রাজনৈতিক দল ও জোটের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশন (ইসি) ভোটের তারিখ পিছিয়ে দিলে আপত্তি করবে না আওয়ামী লীগ।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24