মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল রাজনীতি

প্রার্থী যেই হোক নৌকার বিজয় নিশ্চিত করতে হবে: মেয়র সাদিক আবদুল্লাহ

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাকেই মনোনয়ন দেবেন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভোটের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করবো।

প্রার্থীর কথা না ভেবে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য যুবলীগের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহবান জানিয়ে মেয়র আরও বলেন, কাল সাপকে বিশ্বাস করা যায় কিন্তু বিএনপিকে কোন রকম বিশ্বাস করা যায়না।

আওয়ামী লীগের বিগত দশ বছর বিএনপির নেতাকর্মীরা এখানে শান্তিতে বসবাস করলেও তারা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিজ বাড়িতেও থাকতে দিবেনা।

আজ মঙ্গলবার বেলা এগারোটায় আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

 

এসময় তার আরো অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24

বরিশাল-৪ আসনে ধানের শীষের পক্ষে প্রকৌশলীদের গণসংযোগ

banglarmukh official