মার্চ ১৭, ২০২৬
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

সংলাপের ফলাফল সংবাদ সম্মেলনে জানাবেন প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ফলাফল সংবাদ সম্মেলন করে জানাবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, সংলাপে ঐক্যফ্রন্টের কিছু দাবি মেনে নেয়া হয়েছে। ছোট পরিসরে আলোচনা হলে হয়তো আরও কিছু মেনে নেয়া যাবে। কিন্তু ৮ নভেম্বর তফসিল ঘোষণা হলে অনেক কিছুই আমাদের সীমানায় থাকবে না। সংলাপে যুক্তিসঙ্গত কোনো প্রস্তাব থাকলে আলাপ-আলোচনা করে মেনে নেয়া হবে।’

ওবায়দুল কাদের বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়গুলো সারসংক্ষেপ করে প্রধানমন্ত্রী সংলাপের ফলাফল জাতির উদ্দেশে সংবাদ সম্মেলনে জানিয়ে দেবেন। আগামী ৮ বা ৯ নভেম্বর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।

সম্পর্কিত পোস্ট

গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার

Banglarmukh24

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার

Banglarmukh24

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

Banglarmukh24

অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল

Banglarmukh24

নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা

Banglarmukh24

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

Banglarmukh24